Blog

  • মাচা পদ্ধতিতে লাউ চাষ করে সফল অটোরিকশা চালক।

    মাচা পদ্ধতিতে লাউ চাষ করে সফল অটোরিকশা চালক।

    মাহফুজ রাজা,স্টাফ রিপোর্টার: কিশোরগঞ্জের হোসেনপুরে আমন ধান ক্ষেতে মাচা পদ্ধতিতে লাউ চাষ করে ব্যাপক সাড়া ফেলেছে গোবিন্দপুর ইউনিয়নের দক্ষিণ গোবিন্দপুর গ্রামের আল আমীন নামে এক যুবক। আল আমীন পেশায় একজন অটোরিকশা চালক। অটোরিকশা চালানোর পাশাপাশি তিনি বিভিন্ন প্রকার সবজি চাষাবাদ করেছেন। তার স্ত্রী তাকে চাষাবাদে সাহায্য করে থাকেন।

    চলতি মৌসুমে আল আমীন প্রায় ১০ শতাংশ জমিতে লাউ চাষ করেছেন, সেখানে বড় দুটি মাচা করেছেন। কাদা বৃষ্টির কথা মাথায় রেখে বেড পদ্ধতিতে কয়েক প্রজাতির হাইব্রিড জাতের লাউ গাছ রোপণ করা হয়েছে।মোট চারটি বেড রয়েছে দুটি চারা প্রতি। প্রায় তিন ফুট দূরত্ব রেখে রোপন করেছেন চারা। শতক প্রতি ৪০০-৭০০ টাকা খরচ হয়েছে। ৪০-৪৫ দিন পর্যন্ত ভালো ফলন দেয়। এর পরে ফলন কমতে থাকে।

    এই ক্যাটাগরির আরও নিউজ পড়ুন

    এ জন্য ৪ মাস পর নতুন করে লাউ গাছ রোপণ বা অন্য কোন ফসলের চাষ করতে হয়। লাউ সারা বছর চাষ করা যায়। সব খরচ বাদ দিয়ে আল আমীনের এবছর প্রায় ২০ – ৩০ হাজার টাকা লাভ করবেন বলে ধারণা করছেন। আল আমীন জানান, শখের বসে গত বছর পরিক্ষামূলক লাউ চাষ করি এবং সফলতা পাই, এ বছর প্রায় ১০ শতাংশ জমিতে লাউ চাষ করেছি,রোগ বালাই ও অন্যান্য সমস্যা ইউটিউব দেখে নিজে নিজেই সমাধান করি।

    সব খরচ বাদ দিয়ে এ বছর লাউ চাষে আমি প্রায় ২০-৩০ হাজার টাকা আয় করতে পারব বলে আশা করছি। হোসেনপুর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শাহজাহান কবির বলেন, অটোরিকশা চালানোর পাশাপাশি কৃষি কাজ এটা অতি উত্তম। আল আমীনকে পরামর্শসহ সবরকম সহযোগিতার আশ্বাস দেন তিনি।

  • নিসচার ৩১ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বড়লেখায় বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ

    নিসচার ৩১ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বড়লেখায় বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ

     

     

    হানিফ পারভেজ.বড়লেখা (মৌলভীবাজার)—

     

     

    জাতীয় সামাজিক-স্বেচ্ছাসেবী সংগঠন নিরাপদ সড়ক চাই (নিসচা)’র সংগ্রাম, ঐতিহ্য ও গৌরবের ৩১ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পহেলা ডিসেম্বর রবিবার সকাল ১১ টায় নিসচা বড়লেখা উপজেলা শাখার আয়োজনে বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

     

    এ উপলক্ষে পৌর শহরের দক্ষিণ বাজার থেকে র‍্যালী শুরু হয়ে প্রধান-প্রধান সড়ক প্রদক্ষিণ করে উত্তর বাজারে গিয়ে শেষ হয়। পরে নিসচা কার্যালয় প্রাঙ্গণে আয়োজিত সমাবেশে নিসচার ৩১ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন কমিটির আহ্বায়ক গোলাম কিবরিয়া’র সভাপতিত্বে ও যুগ্ম সদস্য সচিব এহসান আহমদের সঞ্চালনায় বক্তব্য দেন এটিএসআই বিল্লাল হোসেন, নিসচা সভাপতি তাহমীদ ইশাদ রিপন, সিনিয়র সহ-সভাপতি মার্জানুল ইসলাম, সহ-সভাপতি আব্দুল আজিজ, সাধারণ সম্পাদক আইনুল ইসলাম, উদযাপন কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. জমির উদ্দিন, যুগ্ম সদস্য সচিব ছাদিকুর রহমান, শাহাব উদ্দিন।

     

    এছাড়াও উপস্থিত ছিলেন সাংগঠনিক সম্পাদক মাস্টার খালেদ আহমদ, দুর্ঘটনা ও অনুসন্ধান বিষয়ক সম্পাদক রমাকান্ত দাস, প্রচার সম্পাদক রেদওয়ান আহমদ রুম্মান, যুব বিষয়ক সম্পাদক হাফিজুর রহমান জিল্লুর, কার্যনির্বাহী সদস্য সাহেদ আহমদ পাবেল, জাকারিয়া আহমদ, আফজাল হোসেন রুমেল, মোহাম্মদ দেলোয়ার, মিরাজুল ইসলাম, নিরঞ্জন দেবনাথ নিলু, এমদাদ হোসেন, ওবায়েদ হোসেন আকাশ, সুলতান আহমদ, আজিজুর রহমান, গোলাম মুহিউদ্দিন প্রমুখ।

     

    এসময় নিসচার ৩১ তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ৩২ বছরে পদার্পণ উপলক্ষে প্রতিবারের ন্যায় এবারও ১০ দিনব্যাপী জনহিতকর নানা কর্মসূচির উদ্যোগ গ্রহণ করা হয়েছে। তাছাড়া সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে মানবিক সহায়তা প্রদান করা হবে।

     

    উল্লেখ্য, ১ ডিসেম্বর ২০২৪ নিরাপদ সড়ক চাই (নিসচা)’র সংগ্রাম, সাফল্য ও গৌরবের ৩১ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রতি বারের মতো এবারো কেক না কেটে জনহিতকর কাজে ব্যয় করার নির্দেশ প্রদান করেন নিসচার প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন। তাঁর আহ্বানকে সম্মান জানিয়ে পুর্বের মতো নিসচা বড়লেখা উপজেলা শাখা ১০ দিনব্যাপী জনহিতকর বিভিন্ন সামাজিক-মানবিক ও স্বেচ্ছাসেবী কর্মসূচি গ্রহণ করে।

     

    কর্মসূচির মধ্যে যা রয়েছে বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ, শীতবস্ত্র বিতরণ, সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে উপহার সামগ্রী প্রদান, জেলা সড়ক ও জনপদ (সওজ) অধিদপ্তরে সড়কের বিভিন্ন বিষয়াদি নিয়ে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করতে স্মারকলিপি প্রদান, সচেতনতা মূলক শিক্ষার্থী সমাবেশ, সচেতনতা বৃদ্ধিতে প্রচারপত্র বিলি,

    জন-সচেতনতা সৃষ্টির লক্ষ্যে কুইজ প্রতিযোগিতা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদদের স্মরণে ও সড়ক দুর্ঘটনায় নিহতদের মাগফেরাত এবং আহতদের সুস্থতা কামনায় স্মরণসভা ও দোয়া মাহফিল এবং স্বেচ্ছায় রক্তদানসহ জনহিতকর নানান কর্মসূচি পালিত হবে।

  • বড়লেখায় কোরআন প্রতিযোগিতা ও আন্তর্জাতিক ক্বেরাত সম্মেলন অনুষ্ঠিত

    বড়লেখায় কোরআন প্রতিযোগিতা ও আন্তর্জাতিক ক্বেরাত সম্মেলন অনুষ্ঠিত

     

     

    হানিফ পারভেজ,বড়লেখা (মৌলভীবাজার)—

     

    মৌলভীবাজারের বড়লেখায় শুক্রবার (২৯ নভেম্বর) বড়লেখা উপজেলার ধর্মীয় ও সামাজিক সংগঠন আস-সুন্নাহ মানবকল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত হিফজুল কোরআন প্রতিযোগিতা ও আন্তর্জাতিক ক্বেরাত সম্মেলন অনুষ্টিত হয়েছে।

     

    বাদ জুম্মা থেকে মধ্যরাত পর্যন্ত পিসি উচ্চ বিদ্যালয় মাঠে কোরআন তেলাওয়াত ও ইসলামী নাশিদ উপভোগ করতে বিভিন্ন শ্রেণি-পেশার ধর্মপ্রাণ মানুষের ঢল নামে।

     

    এতে মহাগ্রন্থ আল-কোরআন তেলাওয়াত ও ইসলামী নাশিদ পরিবেশন করেন বিশ্ববিখ্যাত জনপ্রিয় ক্বারী ও ইসলামী সংগীত শিল্পীরা।

     

    সম্মেলনে ফাউন্ডেশনের সভাপতি হাফিজ মাওলানা ইয়াহইয়া আহমদের সভাপতিত্বে এবং আবৃত্তিকার ও উপস্থাপক কবি মীম সুফিয়ানের সঞ্চালনায় পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন তানজানিয়ার বিশ্ববিখ্যাত ক্বারী শায়খ ক্বারী ঈদি শা’বান, মিশরের শায়খ ক্বারী ডক্তর সালাহ মুহাম্মদ সুলাইমান, শায়খ ক্বারী সানাদ আব্দুল হামিদ, আফ্রিকার শায়খ ক্বারী আহমেদ হিজা ও চট্টগ্রামে শায়খ ক্বারী আব্বাস উদ্দীন আযহারী, বড়লেখার ক্বারী সাহেদ আহমদ।

     

    সম্মেলনে নাশিদ পরিবেশন করেন কলরবের কিংবদন্তি সংগীত শিল্পী সুরসম্রাট আহমদ আব্দুল্লাহ, আবু উবায়দা।

     

    আলোচনা পেশ করেন বড়লেখা হাজিগঞ্জ বাজার কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানিত খতিব ও ফাউন্ডেশনের পৃষ্ঠপোষক মুফতি রুহুল আমীন, বড়লেখা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও ফাউন্ডেশনের যুগ্ম-সম্পাদক মাওলানা আবিদুর রহমান।

     

    অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আস-সুন্নাহ মানবকল্যাণ ফাউন্ডেশনের উপদেষ্টা শায়খ মাওলানা বদরুল ইসলাম, মাওলানা শায়খ রমিজুদ্দীন, আলহাজ্ব শায়খ খায়রুল ইসলাম, ক্বারী মনোহর আলী, মাওলানা মুখলিসুর রহমান, মাওলানা বদরুল ইসলাম, মাওলানা নজরুল ইসলাম, মাওলানা আব্দুল্লাহ আল মামুন, মাওলানা আব্দুল্লাহ খান, ফাউন্ডেশনের পৃষ্টপোষক মাওলানা ইমামুদ্দীন, মুফতি হারুনুর রশীদ, ফরহাদ আহমদ ও আব্দুর রহিম।

     

    অন্যদের উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী আব্দুর রহমান শাহিন, হাজ্বী আব্দুল নুর, মাস্টার রিয়াজুল ইসলাম, হাজ্বী আব্দুস সাত্তার, আব্দুল কাদির পলাশ ও লুৎফুর রহমান। এসময় উলামায়ে কেরাম, গণ্যমান্য ব্যক্তিবর্গ, জনপ্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ, সাংবাদিক, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

     

    হিফজুল কুরআন প্রতিযোগিতায় বিজয়ীদের নগদ অর্থ ও সনদপত্র প্রদান করা হয়।

  • তালামীযে ইসলামিয়া ফেঞ্চুগঞ্জ উপজেলার বিদায়ী সংবর্ধনা ও দুআ মাহফিল সম্পন্ন

    তালামীযে ইসলামিয়া ফেঞ্চুগঞ্জ উপজেলার বিদায়ী সংবর্ধনা ও দুআ মাহফিল সম্পন্ন

    মোঃ ছালা উদ্দিন, বালাগঞ্জ উপজেলা প্রতিনিধিঃ তালামীযে ইসলামিয়া ফেঞ্চুগঞ্জ উপজেলার উদ্যোগে সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মোহাম্মদ হোসেন এর যুক্তরাষ্ট্র গমন উপলক্ষে বিদায় সংবর্ধনা ও দুআ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ২৯ নভেম্বর ‘২৪, শুক্রবার, বাদ মাগরিব ফেঞ্চুগঞ্জ আল-মাদিনা কমিউনিটি সেন্টারে এ মাহফিল অনুষ্ঠিত হয়।

    ফেঞ্চুগঞ্জ উপজেলা সভাপতি জামিল আহমদ এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আব্দুল হামিদ হুমায়দী ও প্রচার সম্পাদক সৈয়দ এহসানুল হাসান এর যৌথ সঞ্চালনায় মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়ার কেন্দ্রীয় সহ-সভাপতি মনজুরুল করীম মহসিন।
    প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, তালামীযে ইসলামিয়া এদেশের মানুষের কাছে দ্বীনের দাওয়াত পৌঁছে দিচ্ছে। দ্বীনের দাওয়াত পৌঁছানোর জন্য প্রয়োজন উত্তম আদর্শের অনুসরণ। খুলুসিয়তের সাথে দ্বীনের কাজ করলে আল্লাহ এর উত্তম প্রতিদান দেন। এ সংগঠনের কর্মীরা বিভিন্ন জায়গায় সম্মানের সাথে অধিষ্ঠিত রয়েছেন। তালামীযে ইসলামিয়ার কর্মীগণ উত্তম আদর্শের অনুসরণ করে খুলুসিয়তের সাথে দ্বীনের দাওয়াত পৌঁছে দেওয়ার কাজ আনজাম দিয়ে যাচ্ছে।

    মাহফিলে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ফেঞ্চুগঞ্জ মোহাম্মদিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা ফরিদ উদ্দিন আতহার, সিলেট জেলা আল ইসলাহ’র সহ-সভাপতি হাফিজ তরিকুল ইসলাম তোফা, সংগঠনের সিলেট পূর্ব জেলা সাধারণ সম্পাদক হোসাইন আহমদ, ফেঞ্চুগঞ্জ উপজেলা আল ইসলাহ’র সভাপতি মাওলানা হারুনুর রশিদ, সাবেক সভাপতি নুরুল হুদা, সিলেট পূর্ব জেলার সাবেক সহ-সভাপতি আব্দুল মালিল, সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুর রহমান, সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক হাফিজুল ইসলাম কুদ্দুস, ফেঞ্চুগঞ্জ উপজেলা আল ইসলাহ’র সহ-সভাপতি মাওলানা আবু বকর মোহাম্মদ নূরী, সাধারণ সম্পাদক মাওলানা কাজী আব্দুল জলিল, সাংগঠনিক সম্পাদক শাহ নেওয়াজ, প্রচার সম্পাদক এম.জি জাকারিয়া চৌধুরী, ফেঞ্চুগঞ্জ উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা জাহাঙ্গীর আলম মুজাহিদ, ফেঞ্চুগঞ্জ উপজেলা তালামীযের সাবেক সভাপতি দেওয়ান মাহমুদ রিমন, সাবেক সহ-সভাপতি আফতাব উদ্দীন, ফেঞ্চুগঞ্জ মোহাম্মদীয়া কামিল মাদ্রাসা শাখার সভাপতি তুয়েল আহমদ, ঘিলাছড়া ইউনিয়ন আল ইসলাহর সভাপতি মাওলানা সৈয়দ মওসুফ আহমদ, ফেঞ্চুগঞ্জ সদর ইউনিয়ন আল-ইসলাহ’র সভাপতি মাওলানা মিনহাজ উদ্দিন, মাইজগাঁও ইউনিয়ন আল-ইসলাহ’র সভাপতি নুরুল ইসলাম ময়ূর।

    এসময় আরও উপস্থিত ছিলেন ফেঞ্চুগঞ্জ উপজেলা তালামীযের সহ-সভাপতি আব্দুল মুতালিব, ইসমাইল হোসেন, সহ-সাধারণ সম্পাদক নাঈম আহমদ, সাব্বির আহমদ, ইমরান নুর, সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল মাছরুর, সহ-সাংগঠনিক সম্পাদক ফুয়াদ হাসান ফাহিম, সহ-প্রচার সম্পাদক শরিফুল ইসলাম, অফিস সম্পাদক আবু বকর সিদ্দীক ছামী, সহ-অফিস সম্পাদক মিনহাজুল ইসলাম, জাহিদ আহমদ, প্রশিক্ষণ সম্পাদক ছদরুল আমিন, সহ-প্রশিক্ষণ সম্পাদক আওলাদ হোসেন, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক হোসাইন আহমদ, সহ-শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক আদনান হোসেন, আলী আকবর, তথ্য ও প্রযুক্তি সম্পাদক জাবেদ আহমদ, সহ-তথ্য ও প্রযুক্তি সম্পাদক আব্দুল মুবিন প্রমুখ।

  • কুলাউড়ায় ১৫ই আগস্ট বঙ্গবন্ধু স্মরণ সভা শেষে ছাত্রলীগ-বিএনপি সংঘর্ষ 

     

     

     

     

     

     

    কুলাউড়া প্রতিনিধি।

    মৌলভীবাজারের কুলাউড়ায় ছাত্রলীগ ও বিএনপি’র সংঘর্ষে নিহত ১ আহত অর্ধশতাধিক, ১৫ই আগস্ট -২০২৩) কুলাউড়া ডাক বাংলা মাঠে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠান শেষে,কুলাউড়া স্টেশন চৌমহনায় বিএনপির অফিসের সামনে বিএমপি কিছু নেতা কর্মীর জড়ো হয়ে সংঘর্ষে ঘটনা ঘটে, এ ঘটনায় বিএনপি ও ছাত্রলীগের নেতাকর্মীরা অর্ধশতাধিক আহত ও ঘটনাস্থলে বিএনপি’র এক কর্মী নিহত হয়।নিহত ওই বিএনপির কর্মী পরিবারের পক্ষ থেকে আবুল ফাত্তাহ,পিতা মৃত আঃ হামিদ, কিয়াতলা কাদিপুর ৬নং কাদিপুর, বাদী হয়ে কুলাউড়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন,হত্যা মামলায় আসামি হলেন যারা ১। সিপার উদ্দিন আহমদ (৫০) সাবেক মেয়র কুলাউড়া পৌরসভা,পিতা মৃত আব্দুল বারী ছমরু মিয়া কাচুরকাপন,২। মোঃ রফিকুল ইসলাম রেনু(৭০), সভাপতি কুলাউড়া উপজেলা আওয়ামীলীগ) পিতা মৃত হাজী মদচ্ছির আলী ভূকশিমইল,৩।আবু সায়হাম রুমেল (৩৩) পিতা জামাল মিয়া, উছলা পাড়া,৪। নিয়াজুল তায়েফ (৩৫) পিতা ফয়জুল ইসলাম,কাদিপুর,৫। এহসান আহমদ টিপু (৩৮) পিতা মোজাহিদ আলী,জয়পাশা,৬। শাহীন আহমদ (৪৮ পিতা -মৃত আব্দুল বারী ছমরু,কাছুরকাপন,৭। আবিদুর রহমান রিসাত(২২) সাধারণ সম্পাদক কুলাউড়া ছাত্রলীগ) পিতা আতাউর রহমান, জগন্নাথপুর, ৮। আকাশ আহমদ (২৬) পিতা আক্তার হোসেন, গাজীপুর, ৯। জাহিদ আল হাসান (২৩) পিতা অজ্ঞাত, ১০।তওফিকুল ইসলাম নাইম(২৩) পিতা অজ্ঞাত, এছাড়াও ২০ থেকে ৩০ জনকে অজ্ঞাতনামা আসামি করে মামলা দায়ের করা হয় হত্যা মামলার বিষয়ে জানতে চাইলে কুলাউড়া থানার অফিসার ইনচার্জ মোঃ আবদুস ছালেক জানান হত্যা মামলার আসামিদের গ্রেফতার করতে পুলিশের অভিযান চলছে, এ বিষয়ে আরো জানতে চাইলে তিনি বলেন মামলায় যাদেরকে আসামি করা হয়েছে তারা বর্তমান ক্ষমতাশালী আওয়ামী লীগ ও ছাত্রলীগের রানিং কমিটির পদ-পদবীতে রয়েছেন তাই তাদেরকে গ্রেফতার করতে একটু বিলম্ব হচ্ছে দ্রুত সময়ের মধ্যে আসামিদেরকে গ্রেফতার করা হবে।
  • কুলাউড়ায় বৈষম্যবিরোধী মামলায় আসামি বিদেশ থেকে উসকানি দেওয়া ছাত্রলীগ নেতা : রিসাত

    জেলা প্রতিনিধি।

    কুলাউড়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ও গণঅভ্যুত্থানে গত ৫ আগস্ট ২০২৪) সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হয়ে দেশ ছাড়ার পর দেশব্যাপী আওয়ামীলীগ ও তার সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের আসামী করে মামলা দায়ের হয়েছে। আর এসব মামলার বাদী আন্দোলনে নিহতের পরিবার কিংবা ক্ষতিগ্রস্ত ব্যক্তি। এরই ধারাবাহিকতায় কুলাউড়ায় আওয়ামীলীগের শীর্ষ নেতা ও বিদেশ থেকে উসকানি দেওয়া ছাত্রলীগ সহ ৮৩ জন নেতাকর্মীর নামে বিস্ফোরক আইনে ২৪ আগস্ট পারভেজ মিয়া নামের এক ব্যক্তি মামলা দায়ের করেন। বাদী পারভেজ উপজেলার কাদিপুর ইউনিয়নের কুদ্দুস মিয়া ওরফে কালা মিয়ার ছেলে।পারভেজ মিয়া নিজেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে থাকার কথা মামলায় উল্লেখ করেন।মামলায় আসামিরা হলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি রফিকুল ইসলাম রেনু,সহ-সভাপতি এ.কে.এম সফি আহমদ সলমান, শফিউল আলম সফি ও অরবিন্দু ঘোষ বিন্দু, যুগ্ম সাধারণ সম্পাদক ও সদ্য সাবেক পৌর মেয়র সিপার উদ্দিন আহমদ, সাংগঠনিক সম্পাদক বদরুল ইসলাম বদর, সাবেক সাংগঠনিক সম্পাদক ফজলুল হক ফজলু, কাদিপুর ইউনিয়নের চেয়ারম্যান জাফর আহমদ গিলমান, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবিদুর রহমান রিসাত,ভাটেরা ইউনিয়নের চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম, ব্রাহ্মণবাজার ইউনিয়নের চেয়ারম্যান মমদুদ হোসেন, হাজীপুর ইউনিয়নের চেয়ারম্যান ওয়াদুদ বক্স, কুলাউড়া ইউনিয়নের চেয়ারম্যান মোছাদ্দিক আহমদ নোমান ও কর্মধা ইউনিয়নের চেয়ারম্যান মুহিবুল ইসলাম আজাদসহ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের ৮৩ জন নেতাকর্মী।এরআগে পারভেজ মিয়া মামলার এজাহারে উল্লেখ করেন, ১৮ জুলাই সকাল ১১টার পর কুলাউড়া পৌর শহরে সাধারণ শিক্ষার্থীরা একটি শান্তিপূর্ণ মিছিল বের করে। এ সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষে সংহতি জানিয়ে স্লোগান দিলে মামলার প্রধান ১,২,৫,৭,৮,৯ নং আসামি সহ অন্যান্যদের নির্দেশে শহরের মিলিপ্লাজার সামনে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা ককটেল সাদৃশ্য বস্তু নিক্ষেপ করে সাধারণ শিক্ষার্থীকে মারধর করে। জানা যায় গত১৫ ই আগস্ট ২৩) বিএনপির এক কর্মী হত্যার সাথে সম্পৃক্ত প্রধান আসামিদের মধ্যে অন্যতম আবিদুর রহমান রিসাত, বিদেশে থেকে উসকানি ও সাধারণ শিক্ষার্থীদের উপর হামলার নির্দেশ দাতা।

  • কুলাউড়ায় ১৫ই আগস্ট বঙ্গবন্ধু স্মরণ সভা শেষে ছাত্রলীগ-বিএনপির সংঘর্ষে নিহত ১

    জেলা (প্রতিনিধি) মৌলভীবাজার।
    মৌলভীবাজারের কুলাউড়ায় ছাত্রলীগ ও বিএনপি’র সংঘর্ষে নিহত ১ আহত অর্ধশতাধিক, ১৫ই আগস্ট -২০২৩) কুলাউড়া ডাক বাংলা মাঠে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠান শেষে,কুলাউড়া স্টেশন চৌমহনায় বিএনপির অফিসের সামনে বিএনপি কিছু নেতা কর্মীর জড়ো হয়ে সংঘর্ষের ঘটনা ঘটে, এ ঘটনায় বিএনপি ও ছাত্রলীগের নেতাকর্মীরা অর্ধশতাধিক আহত ও ঘটনাস্থলে বিএনপি’র এক কর্মী নিহত হয়।নিহত শাহানের ভাই আবুল ফাত্তাহ,পিতা মৃত আঃ হামিদ, গ্রাম কিয়াতলা কাদিপুর,বাদী হয়ে কুলাউড়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন,হত্যা মামলায় আসামি হলেন যারা (১) কুলাউড়া উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবিদুর রহমান রিসাত ,(২)সহ-সাধারণ সম্পাদক আলম চৌধুরী ,(৩) কাদিপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি জিবন রহমান,(৪)পৌর যুবলীগের সাংগঠনিক সম্পাদক আবুল মিয়া,(৫) উপজেলা ছাত্রলীগের সহ সাংগঠনিক সম্পাদক আহমদ রিপন, সুজন আহমদ, রিপন মিয়া , সহ আরো অজ্ঞাত ২০থেকে ৩০ জন আসামি করে  থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে ।শাহান হত্যা মামলার বিষয়ে জানতে চাইলে কুলাউড়া থানার অফিসার ইনচার্জ মোঃ আবদুস ছালেক জানান হত্যা মামলার আসামিদের গ্রেফতার করতে পুলিশের অভিযান চলছে, এ বিষয়ে আরো জানতে চাইলে তিনি বলেন মামলায় যাদেরকে আসামি করা হয়েছে তারা বর্তমান ক্ষমতাশালী আওয়ামী ছাত্রলীগের রানিং কমিটির পদ-পদবীতে রয়েছেন তাই তাদেরকে গ্রেফতার করতে একটু বিলম্ব হচ্ছে দ্রুত সময়ের মধ্যে আসামিদেরকে গ্রেফতার করা হবে।
  • গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির ত্রৈ মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত।

    গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির ত্রৈ মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত।

    মিল্টন কবীর কলারোয়া সাতক্ষীরা প্রতিনিধিঃ কলারোয়ায় উপজেলা প্রশাসনের আয়োজনে গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

    বুধবার (২৭ নভেম্বর) সকাল ১১ টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার সভা কক্ষে এ সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।

    কলারোয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির সভাপতি মো. জহুরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত ত্রৈমাসিক সমন্বয় সভায় উপজেলা গ্রাম আদালত ব্যাবস্থাপনা কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

    সমন্বয় সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও কমিটির সভাপতি মো. জহুরুল ইসলামের বলেন, স্থানীয় সরকার,পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয়ের অধীনে বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার বিভাগ, ইউরোপিয়ান ইউনিয়ন ও জাতিসংঘ উন্নয়ন কর্মসুচী (ইউএনডিপি) বাংলাদেশ এর আর্থিক ও কারিগরি সহায়তায় এবং বাস্তবায়ন সহযোগী সংস্থা ওয়েভ ফাউন্ডেশনের সার্বিক তত্বাবধায়নে “বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়)’ প্রকল্পের কার্যক্রম বাস্তবায়িত হচ্ছে। তিনি বলেন, গ্রাম আদালতের মাধ্যমে সাধারণ মানুষের অল্প খরচে অতিদ্রুত সুষ্ঠ বিচার নিশ্চিত করা এবং উচ্চ আদালতের মামলা জট কমিয়ে আনা সম্ভব। এ জন্য ইউনিয়ন পরিষদে গ্রাম আদালতের এখতিয়ারভুক্ত মামলা গ্রহনে সচেতন হওয়া ও দ্রুত মামলা নিস্পত্তি করতে হবে। একই সাথে গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা তৈরিতে ইউনিয়ন পরিষদের পাশাপাশি সকল সরকারি দপ্তর ও উপজেলা গ্রাম আদালত ব্যাবস্থাপনা কমিটির সদস্যদের প্রচার-প্রচারণা ও সহযোগীতা করতে হবে।
    সভাপতি আরও বলেন, গ্রাম আদালতের ক্ষমতায়ন সম্পর্কে সাধারণ মানুষদের জানাতে হবে এবং সাধারণ জনগন যেন গ্রাম আদালতে সঠিক বিচার পাই সেজন্য উপজেলা গ্রাম আদালত ব্যাবস্থাপনা কমিটির সদস্যদের সেদিকে লক্ষ্য রাখতে হবে। সভায়, গ্রাম আদালতের কার্যক্রম আরো গতিশীল ও কার্যকরী করতে কমিটির সদস্যদের ইউনিয়ন পরিষদে গ্রাম আদালতের কার্যক্রম পরিদর্শন করার অনুরোধ করা হয়।

    গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির সদস্য সচিব ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. নূরে আলমের

    সঞ্চালনা ত্রৈমাসিক সভায় উপস্থিত ছিলেন, কমিটির সদস্য উপজেলা সহকারি কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল-ইমরান, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সামসুল আরেফিন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নুরুন্নাহার, কয়লা ইউপি চেয়ারম্যান শেখ সোহেল রানা, কেরালকাতা ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান সোনিয়া, হেলাতলা ইউপি চেয়ারম্যান মো. মোয়াজ্জেম হোসেন, বিভিন্ন ইউপির চেয়ারম্যানবৃন্দ, সাংবাদিক, এনজিও প্রতিনিধি, বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়)’ প্রকল্পের কলারোয়া উপজেলা সমন্বয়কারী মোস্তাক আহমেদ ও শুক্লা মিশ্রসহ কমিটির সকল সদস্যবৃন্দ।

  • ৬নং ডাকুয়া ইউনিয়নের ৩ ও ৭নং ওয়ার্ড যুবদল কর্তৃক আয়োজিত মতবিনিময় সভায়

    ৬নং ডাকুয়া ইউনিয়নের ৩ ও ৭নং ওয়ার্ড যুবদল কর্তৃক আয়োজিত মতবিনিময় সভায়

    পটুয়াখালী জেলা প্রতিনিধি: ঐতিহাসিক ৭ই নভেম্বরের গলাচিপা-মহাসমাবেশের পরবর্তী ৬নং ডাকুয়া ইউনিয়নের ৩ ও ৭নং ওয়ার্ড যুবদল কর্তৃক আয়োজিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন উলানিয়াবন্দর বিএনপির উপদেষ্টামন্ডলীর অন্যতম উপদেষ্টা ডাঃ মোঃসাইদুর রহমান। তিনি বলেন ঐক্যবদ্ধ ভাবে দেশ ও জনগণের স্বার্থে সকল মতভেদ ভুলে জনগণের দল বিএনপির পক্ষে কাজ করে জনাব তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে হবে গলাচিপা-দশমিনার তারুণ্যের অহংকার হ্যামিলিয়নের বাশিওয়ালা- খ্যাত তরুন নেতা কর্মীবান্ধব নেতা শহীদ মরহুম আলহাজ্ব শাহজাহান খাঁনের অত্যন্ত স্নেহধন্য তারপরবর্তী আমাদের জনপ্রিয় তুখর ছাত্র নেতা জনাব হাসান মামুন ভাইয়ের জন্য কাজ করার আহ্বান জানান সকল ধর্মের ভাই-বোনদেরকে।

  • প্রকাশ হলো কণ্ঠশিল্পী এই পি হৃদয়ের “কইলজা পুইড়া গেছে”

    প্রকাশ হলো কণ্ঠশিল্পী এই পি হৃদয়ের “কইলজা পুইড়া গেছে”

    এডি পিনব (বিনোদন প্রতিবেদক)প্রযোজনা প্রতিষ্ঠান “এইচ পি মিউজিক স্টেশন” থেকে সম্প্রতি মুক্তি পেয়েছে জনপ্রিয় কন্ঠশিল্পী এইচ পি হৃদয় এর কন্ঠে “কইলজা পুইড়া গেছে” গানটির কথা-সুর সাজিয়েছেন শিল্পী নিজেই,গানটির সঙ্গীতায়োজন করেছেন এ আর রানা,মিউজিক ভিডিওতে মডেল হিসাবে অভিনয় করেছন “রাজীব খান ও ইলা”,গানটির  ভিডিও ডিরেক্টর হিসাবে ছিলেন এস এম আল-আমিন কবির,ক্যামেরায় ছিলেন এম ডি অয়ন চৌধুরী, মেকাপ সাগর রানা,শিল্পী জানান সব কিছু মিলিয়ে সকলের সহযোগিতায়  গানটি অনেক সুন্দর হয়েছে, আশা করি গানটি দর্শকদের মনে জায়গা করে নিবে। গানটি নিয়ে আমাদের নিজেস্ব সাংবাদিকের বয়ানে শিল্পী জানান যে আমি সব সময় ভাল কিছু করার চেষ্টা করি এ গানি তেমনি চেষ্টা সবাই পাশে থাকবেন আর সামবে আরো কিছু কাজ আসছে, সময় নিয়ে কাজগুলো হচ্ছে যাতে করে শ্রোতারা ভালো কিছু পান।